সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মিয়ানমারে গণ-প্রতিরক্ষা যুদ্ধের ডাক, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গণ-প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। এনইউজি সেখানে ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, মিয়ানমারের মগওয়ে অঞ্চলের মিন থর এলাকায় গত বৃহস্পতিবার থেকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষ শুরু হয় এবং পরদিন শুক্রবারও তা চলে।

মিন থর এলাকার ৪২ বছর বয়সী একজন বাসিন্দা বলেছেন, সামরিক বাহিনী গোলা ছুড়েছে, আমাদের গ্রামের অনেকগুলো বাড়ি পুড়ে গেছে। তার নিজের ১৭ বছরের সন্তানও নিহত হয়েছে বলে জানান তিনি।

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমার সরকারের সংসদ সদস্যদের নিয়ে এনইউজি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট করা ভিডিওবার্তায় সামরিক জান্তার বিরুদ্ধে গণ প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেন। এতে তিনি সামরিক বাহিনী ও সরকারের কর্মকর্তাদের এনইউজির পক্ষ নেওয়ার আহ্বান জানান।

মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে গত ১‌ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031