সর্বশেষ:
লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

নোয়াখালীতে বিদ্যুৎপৃষ্টে ৪ জনের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বৈদ্যুতিক পিলার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের রহিম সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের চৌকিদার বাড়ির আবুল বাশারের ছেলে আবদুর রহিম, উজির আলীর ছেলে মো.ইউসূফ, আবুল হোসেনের ছেলে মো. সুমন, একই গ্রামের রমজান আলী বাড়ির শহীদ উল্যাহর ছেলে মো. জুয়েল।

স্থানীয় সাংবাদিক ও আবুদর রহিমের শ্যালক মো. সেলিম জানান, সন্ধ্যা ৬টার দিকে শিলমুদ গ্রামের আবদুর রহিম সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মার্কেটের মালিক আবদুর রহিম ও একই বাড়ির মো. ইউসুফ, সুমন এবং প্রতিবেশী মো. জুয়েল।

এসময় হঠাৎ মার্কেটের কোণায় অবস্থিত পল্লী বিদ্যুতের পিলার থেকে বিদ্যুতের একটি তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে। এতে তারা চারজনই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031