সর্বশেষ:
লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ্জাকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেয়। এরআগে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তারকৃত আসামি হাফিজ্জার স্বীকারোক্তি মোতাবেক বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকার একটি পরিত্যাক্ত বালুর স্তুুপ থেকে দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ্জা (৪১) বালাইশপুর গ্রামের অলি উল্যার পুত্র।

সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের বালাইশপুর গ্রামের হাফিজুর রহমান হাফিজ্জা হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অবস্থান করছে। গোপন এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে হাফিজ্জার স্বীকারোক্তি মোতাবেক তার ব্যবহৃত একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে অস্ত্র মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক জানিয়েছেন, হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি হাফিজুর রহমান হাফিজ্জাকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ওসি ফজলুল হক আরো বলেন, হাফিজ্জা দুর্ধর্ষ একজন সন্ত্রাসী। হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, ছিনতাইসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031