সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পাত্রের মাকে নিয়ে পালালো পাত্রীর বাবা

এক্সক্লুসিভ ডেস্ক :

পাত্র-পাত্রীর বিয়ের দিন পাকা করতে দুই পরিবারের সাক্ষাৎকালে প্রেমে পড়ে যায় তাদের বাবা-মা। প্রেম এতটাই গভীর যে বিয়ের আগেই বরের মা মেয়ের বাবার সাথে পালিয়ে যান। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে ভারতের সুরাটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, সুরাটে এক কাপড় ব্যবসায়ীর মেয়ে নভসারি এলাকার এক যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। এরপর পরিবারের মত নিয়ে তারা বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্তও নিয়ে ফেলেন। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পাকাপাকিভাবে ঠিক হয় বিয়ের দিনক্ষণ।

পারিবারিক সূত্রে জানা যায়, এই বিয়েতে আপত্তি জানাচ্ছিলেন মেয়ের বাবা। কিন্তু পাত্রের বাড়ি থেকে জোর দেওয়াতেই বিয়ে এক প্রকার পাকা হয়। এরপর হঠাৎই চলতি বছরের ১০ জানুয়ারি থেকে মেয়ের বাবা ও ছেলের মায়ের ফোন বন্ধ পাওয়া যায়, তারা লাপাত্তা। খোঁজা শুরু হয় গোটা এলাকা জুড়ে। দুই পরিবারই থানায় নিখোঁজ ডাইরি করে একইদিনে।

তবে স্ত্রী কার সঙ্গে পালিয়েছেন তা আন্দাজ করতে পেরেছিলেন পাত্রের বাবা। তিনি পুলিশকে জানান, সুরাটের ওই ব্যবসায়ীর সঙ্গেই পালিয়েছেন তার স্ত্রী। গত ১০ জানুয়ারি বাজার করতে যাচ্ছে বলে বেরিয়েছিলেন তিনি। এরপর আর ফেরেনি। ফোনও সুইচ অফ করে দেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে সুরাটে এসে মেয়ের বাবার সঙ্গে দেখা করেন ছেলের মা। এরপর বাইকে চড়ে ৪৮ নং জাতীয় সড়ক ধরে কাদোদারা এলাকায় পৌঁছান তারা। সেখান থেকে মেয়ের বাবা তার এক বন্ধুকে বাইক নিয়ে বাড়িতে রেখে আসতে বলেন। এরপর তারা বাসে উঠে পালিয়ে যান।

ধারণা করা হচ্ছে, পাত্রের মা ও পাত্রীর বাবার আগে থেকেই পরিচয় ছিল। তবে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত আর যায়নি। তাই ছেলে-মেয়ের বিয়ের দিন চূড়ান্ত করার সময় দুজনে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930