শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া হবে ৮০ লাখ টিকা : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক : 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বিশেষ কার্যক্রমের মাধ্যমে মঙ্গলবার ৮০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই বিশেষ টিকা কার্যক্রম নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৮ তারিখ সকাল নয়টা থেকে বিশেষ টিকা কার্যক্রম শুরু হবে। যারা গ্রামে থাকে, দরিদ্র জনগোষ্ঠী, বয়স্ক তারা এই কার্যক্রমে টিকা নিতে পারবে।

যারা নিবন্ধন করে মোবাইলে বার্তা পাননি, তারা এই কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। এই কার্যক্রমে শুধু প্রথম ডোজের টিকার দেওয়া হবে। কার্যক্রমে অধিকাংশ টিকা দেওয়া হবে সিনোফার্মের।

৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় ৪৩৩টি ওয়ার্ডে স্থাপন করা টিকাকেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

ইউনিয়ন পর্যায়ে ৩টি, পৌরসভায় ১টি এবং সিটি করপোরেশন এলাকার কেন্দ্রে ৩টি করে বুথ থাকবে। টিকা নিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেও টিকা নেওয়া যাবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত সাড়ে ৫ কোটি ডোজ টিকা হাতে পাওয়া গেছে। এর মধ্যে দেওয়া হয়েছে ৪ কোটি ডোজ। হাতে রয়েছে দেড় কোটি ডোজ টিকা। গর্ভবতী নারী ও দুগ্ধ দানকারী মায়েরা এই কার্যক্রমে টিকা পাবেন না।

পরের মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০