সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পুলিশের পরিবর্তে নিজস্ব জনবল দিয়ে সড়কে নিরাপত্তার সুপারিশ

আকাশবার্তা ডেস্ক : 

সারাদেশে সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা দূরীকরণে পুলিশের পরিবর্তে নিজস্ব জনবল দিয়ে সড়ক-মহাসড়কের নিরাপত্তা দিতে বলেছে সংসদীয় কমিটি।

রোববার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদীয় সাব-কমিটির মূল বৈঠকে সারাদেশে সেতুর টোল আদায়ে একটি কমন সফটওয়্যার ব্যবহারের সুপারিশ করা হয়েছে। ধলেশ্বরী সেতুর টোল আদায়ে অনিয়মের খবরে একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে বলে জানান সাব-কমিটির প্রধান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এনামুল হক।

সড়ক-মহাসড়কে নিজস্ব জনবল দিয়ে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পুলিশের পরিবর্তে নিজস্ব জনবল দিয়ে নিরাপত্তার ব্যবস্থা হলে বেশি কার্যকর ও ফলপ্রসূ হবে।

সাব-কমিটির প্রতিবেদনের সাতটি সুপারিশ করা হয়েছে। সুপারিশে সড়ক ও সেতু বিভাগের সব সেতুর টোল আদায়ে সাধারণ সফটওয়্যার ব্যবহার করতে বলা হয়েছে। এতে যেকোনও নাগরিক চাইলে প্রতিদিনকার টোল আদায়ের তথ্য অনলাইনে দেখতে পাবেন।

সুপারিশে কোনও অবস্থাতেই দরপত্র ছাড়া কার্যাদেশের মেয়াদ না বাড়ানো, টোল আদায় ব্যবস্থাপনা নিবিড় তদারকি, রাস্তা ও যানবাহনের ধরন এবং পরিমাণের ভিত্তিতে একটি মাস্টারপ্ল্যানের আওতায় এনে সড়ক নেটওয়ার্ক ব্যবস্থাপনা, বিপজ্জনক বাঁকগুলো সরলীকরণ এবং মহাসড়কে নসিমন-করিমন ও অন্যান্য ব্যাটারিচালিত যান নিষিদ্ধকরণ, পুলিশ বাহিনীর পরিবর্তে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিজস্ব জনবল দিয়ে সড়ক-মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়ার আগ পর্যন্ত ধলেশ্বরী সেতুর টোল নিজস্ব জনবল দিয়ে আদায়ের সুপারিশ করা হয়।

বৈঠকে ‘মহাসড়ক বিল, ২০২১’ বিলটি প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর এটি জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।

একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির ও রেজওয়ান আহম্মদ তৌফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930