বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক :

গভীর রাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ জন বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে  আটক করা হয়।

এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসা করছেন বলে মনে হচ্ছে। তারমতে, আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছে। এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

তিনি সংবাদকর্মীদের বলেন, ‘আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এমন জনবসতি রয়েছে যেখানে উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধি ব্যাহত হচ্ছে। আবাসন এবং কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে। ‘আইন ৪৪৬’ মেনে না চলার অপরাধে, নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগ কর্তারা আইন ভঙ্গের কারণে ৩ লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

আরও তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যারা আটক হয়েছেন তারা ধারা ৬ (১) এর অধীনে অপরাধ করেছেন, কারণ তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১