শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

করোনায় মৃত্যু কমলো, শনাক্তের হার ৩ এর নিচে

আকাশবার্তা ডেস্ক : 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।

এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়। সে হিসেবে গত ৫ মাসে সবচেয়ে কম মৃত্যু দেখল দেশবাসী। এছাড়া শনিবার (২ অক্টোবর) সারা দেশে মারা যান ২৪ জন। এসময় করোনা শনাক্ত হয় আরও ৫৮৯ জনের দেহে।

রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৭ জন করে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০