বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে মা ও মেয়েকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুর থানায় মামলা করায় মা রোকেয়া বেগম ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের (মারধর) অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে মারাত্মক আহত অবস্থায় তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে উপজেলার উত্তর কেরোয়া গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সহিদ মোবারক ও আলমগীর হোসেন নামে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহীদ মুক্তিযোদ্ধা মোস্তফার ছেলে মৃত খোরশেদ আলমের পরিবার ও সহিদ মোবারকের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধীয় সম্পত্তি ইজারা নিয়ে গত বৃহস্পতিবার খোরশেদের স্ত্রী রোকেয়াকে মারধর করে তার দেবর মোবারক।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী রোকেয়া। এতে ক্ষুব্ধ হয়ে উঠে অভিযুক্তরা। এর জের ধরে সোমবার সকালে ভাড়াটিয়া ক্যাডারসহ ৭-৮ জন মিলে বিরোধীয় সম্পত্তিতে সুপারি পাড়তে যান তারা। এসময় রোকেয়া ও তার মেয়ে জান্নাত বাধা দিতে গেলে তাদের বেধম মারধর করা হয়। এতে গুরুত্বর আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন বলে জানান। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত জান্নাত জানান, আমাদের মালিকানাধীন সম্পত্তি তারা দখল করে নিয়ে যেতে চায়। এর আগে আমার মাকে তারা মারধর করে। আমরা থানায় মামলা করি। এখন ক্ষিপ্ত হয়ে আমাদের (মা ও মেয়ে) ওপর হামলা চালিয়েছে তারা। আমরা এর বিচার চাই।
এদিকে এ ঘটনা অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন মোবারকের মা লুৎফুর নেছা। তিনি বলেন, মা ও মেয়ে মিলে আমাকে পিটিয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এর আগে থানায় একটি মামলা হয়েছে। এর প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০