সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

হঠাৎ বন্ধ বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম

আকাশবার্তা ডেস্ক :

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক এই তিনটি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারে অসুবিধা হচ্ছে ব্যবহারকারীদের।

এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের কিছু করতে পারছেন না ব্যবহারকারীরা। বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টও এ তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত ৯টার পর থেকে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়।

ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি বার্তায় বলেছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে’। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।

টুইটারে ব্যবহারকারীরা জানান, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। এসব অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সেবাও নিতে পারছে না তারা।

এর আগে ৮ জুন বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, দ্য গার্ডিয়ান, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট বিপর্যয়ের মুখে পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930