বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

আমেরিকা থেকে বাংলাদেশের জন্য ২.৫ মিলিয়ন টিকা উপহার

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার আজ বাংলাদেশের কাছে ফাইজারের ২.৫ মিলিয়ন ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন হস্তান্তর করেছে। আমেরিকান জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জন্য উপহার হিসেবে এসব টিকা পাঠানো হয়েছে।

রাষ্ট্রদূত মিলার ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এর মিশন পরিচালক ক্যাথরিন স্টিভেনস ঢাকায় এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) সদরদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক ও ডিরেক্টরেট জেনারেল অব হেল্থ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের কাছে টিকাগুলো হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী আরো ২.৫ মিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন দিতে পেরে আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, টিকার নিরাপদ ও কার্যকর মজুদ ও ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বৈশ্বিক কোভ্যাক্স ভ্যাক্সিন উদ্যোগে সহায়তা করতে পেরে গর্বিত।

যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশী কর্মকর্তারা ইপিআই স্থাপনায় কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে ফাইজার টিকাগুলো ২৬টি আল্ট্রা-কোল্ড ফ্রিজারের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুদান হিসেবে ভ্যাকসিন প্রদানের পাশাপাশি সরকারের মহামারি মোকাবেলায় টিকাদান কর্মসূচিতেও সহায়তা করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০