সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পাকিস্তানে ভূমিকম্প, ২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের ওই ভূমিকম্পে আরও কমপক্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছে। বিবিসি সূত্রে এতথ্য জানা যায়। 

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে ভূমিকম্পের পর প্রাদেশিক রাজধানী কোয়েটার লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন স্থাপনা ধসে পড়ার ঘটনায় লোকজন নিহত হয়েছেন। ভূমিকম্পের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। উদ্ধার কার্যক্রম চলছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে হারনাই জেলায়।

কোয়েটার পূর্বে অবস্থিত হারনাইতে প্রচুর পরিমাণে কয়লা খনির অবস্থান। ভূমিকম্পে এসব কয়লাখনিতে ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লাঙ্গু জানিয়েছেন, ওই এলাকায় জরুরি সেবা কার্যক্রম চলছে।

এদিকে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ (পিএমডিএ) জানিয়েছে, বেলুচিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। রাজধানী কোয়েটাসহ বেশ কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকালের ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও তিন শতাধিক মানুষ আহত হয়েছে।

হারনাই জেলার ডেপুটি কমিশনার সোহাইল আনোয়ার হাশমিও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে।

জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১৫ কিলোমিটার। ভূমিকম্পের সময় কোয়েটা, সিবি, পিশিন, মুসলিম বাগ, জিয়ারাত, কিলা আবদুল্লাহ, সানজাভি, ঝোব এবং চামানে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031