বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কমলনগরে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম করায় ঘটনায় মামলা, গ্রেফতার ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মাইন উদ্দিনসহ তিন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

শুক্রবার (৩০ জুন) রাতে আহত ছাত্রলীগ নেতার বাবা শফি উল্লাহ বাদি হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লবসহ ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস মামলা ও দুই আসামি গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (৩০ জুন) দুপুরে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জেরধরে ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলে বিরুদ্ধে বিক্ষোভ করায় নবগঠিত ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিনসহ তিন নেতাকর্মী পিটিয়ে ও কুপিয়ে জখম করে ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।

চলতি বছরের ৫ মার্চ আবদুস সামাদ রাজুকে সভাপতি ও রাকিবুল হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এর তিনমাস পর গত ১৩ জুন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ মাইন উদ্দিনকে সভাপতি ও সাদ্দাম হোসেন আবিদকে সাধারণ সম্পাদক করে নতুন আরেকটি কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি গঠনের পর থেকে সদ্য বিলুপ্ত কমিটির নেতারা নতুন কমিটি বাতিল করে আগের কমিটি পুনর্বহাল করার দাবিতে হাজিরহাটে মানববন্ধন, লরেন্স ও তোরাবগঞ্জে বাজারে বিক্ষোভ করে। গত ২১ জুন বিকেলে ছাত্রলীগের নবগঠিত কমিটি মুন্সিরহাট বাজারে আনন্দ মিছিল বের করলে সদ্য বিলুপ্ত কমিটি তাদেরকে ধাওয়া করে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০