সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

অবশেষে ভারত থেকে এলো ১০ লাখ টিকা

স্বাস্থ্য ডেস্ক :

সাত মাসের স্থবিরতা কাটিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের টিকা ক্রয়ের চুক্তির আওতায় ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় দেশে এসে পৌঁছেছে।

রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে ভারত থেকে এ টিকা দেশে এসে পৌঁছায়।

হঠাৎ করেই ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ ২০ লাখ টিকা আসার পর থমকে যায় টিকার চালান। অবশেষে ৭ মাসের অচলাবস্থা ভেঙে ভার‌তের সেরাম ইন‌স্টিটিউটের স‌ঙ্গে বে‌ক্সি‌মকোর চু‌ক্তি করা বা‌ণি‌জ্যিকভাবে এক মি‌লিয়ন কো‌ভি‌শি‌ল্ডের টিকা এসেছে।

এর মাধ্যমে চুক্তি অনুযায়ী তিন কোটির মধ্যে অক্সফোর্ড অ্যাসট্রাজেনেকার ৮০ লাখ ডোজ পেল বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল। কিন্তু গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ হাতে পায় বাংলাদেশ।

বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়। এরপর ২৬ মার্চ ১২ লাখ এবং ৮ এপ্রিল এক লাখ টিকা উপহার পায় বাংলাদেশ। ফলে কেনা টিকা আর উপহার মিলিয়ে ভারত থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ১৩ লাখ ডোজ টিকা দেশে এল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০