সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

১৮ বছর হলেই টিকা

স্বাস্থ্য ডেস্ক : 

করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারীর বসয়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৫ বছর থেকে ১৮ বছর করা হচ্ছে এই বয়সসীমা। এ মাসের (অক্টোবর) শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে। 

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিকার বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আমরা এ কার্যক্রম শুরু করতে পারব।

১২ বছর থেকে ১৭ বছরের সব স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আপাতত তাদের ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশে মোট ১৩ কোটি ৮০ লাখ জনগণকে টিকার আওতায় আনা হবে। বর্তমানে সারাদেশে ২৮০০ কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০