সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক দলের কর্মসূচি বন্ধ

আকাশবার্তা ডেস্ক : 

জাতীয় প্রেস ক্লাবে যেকোনো রাজনৈতিক দলের সমাবেশ ও কর্মসূচি বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্ব বুধবার ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংঘটিত বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যেকোনো মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা  সমুন্নত রাখা হবে।

এতে বলা হয়, ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। সভায় আলোচনা সভা, সেমিনারের নামে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেওয়া হবে না।

প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোপূর্বে এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার ফলে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

এ ছাড়া বলা হয়, জিহাদ স্মৃতি পরিষদ ও জিয়া পরিষদের সমাবেশ ও কর্মসূচি ক্লাবে ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়।

এর আগে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির রাজনৈতিক সমাবেশ অবৈধ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদও এ বিষয়ে বলেন, মির্জা ফখরুল সাহেবদের রাজনৈতিক দলের কার্যালয়ের মতো সমাবেশ করে জাতীয় প্রেস ক্লাবের পবিত্রতা ও মানমর্যাদা নষ্ট করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কিন্তু আদালতের রায়ে দণ্ডিত বিতর্কিত রাজনৈতিক নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতাদের আদৌ কোনো মতবিনিময় হয়নি। তাই জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করাটা সম্পূর্ণ অনৈতিক হয়েছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০