বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নম্বর-সময় কমিয়ে বার্ষিক ও টেস্ট পরীক্ষা হবে ৩ বিষয়ে

 আকাশবার্তা ডেস্ক :

নম্বর ও সময় কমিয়ে সারাদেশের মাধ্যমিক স্কুলগুলোতে এ বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। একইসঙ্গে নেওয়া হবে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি তথা টেস্ট পরীক্ষাও দিতে হবে।

বুধবার (১৩ অক্টোবর) মাধ্যমিক ‍ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

মাউশির নির্দেশনা বলছে, নির্দেশনা বলা হয়েছে, আগামী ২৪শে নভেম্বর থেকে সব স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হবে। ৩০শে নভেম্বরে মধ্যে সব স্কুলের বার্ষিক পরীক্ষা ও ১০ শ্রেণির শিক্ষার্থী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। সব স্কুল কলেজেকে এই সময়ে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষা নিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে দেড় ঘণ্টা। যেসব অধ্যায় থেকে বাংলা, গণিত ও সাধারণ গণিত বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেসব অধ্যায় এবং ১২ই সেপ্টেম্বর থেকে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করানো হয়েছে তা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হবে।

এতে বলা হয়, বাংলা ১ম ও ২য় পত্র বিষয়ের নম্বর হবে ৫০।

এর মধ্যে লিখিত অংশে ৩৫ ও নৈর্বেত্তিক অংশে ১৫ নম্বর। ইংরেজি ১ম ও ২য় পত্র থেকে ৫০ নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষায় প্রথম পত্র থেকে ৩০ নম্বরে ও ২য় পত্র থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ গণিত পরীক্ষা হবে ৫০ নম্বরে। এর ৩৫ নম্বর থাকবে লিখিত অংশে ও নৈর্বেত্তিক অংশে থাকবে ১৫ নম্বর।

অধিদপ্তর আরও জানিয়েছে, প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সব বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। বার্ষিক পরীক্ষায় ৭ম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে।

অন্যদিকে ৬ষ্ঠ শ্রেণির থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপন প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই ১০ নম্বর যোগ করতে হবে। তবে চলতি বছরে এ পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে নির্দেশনায় জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১