সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কুমিল্লার ঘটনায় ৪ মামলা

আকাশবার্তা ডেস্ক : 

কুমিল্লা নানুয়া দীঘির পাড়ে দুর্গাপূজা মণ্ডপে কোরআন শরীফ অবমাননার ঘটনায় ৪৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। এছাড়াও ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারুক আহমেদ এসব তথ্য জানান।

পুলিশ সুপার ফারুক আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, প্রকৃত দোষীদের গ্রেপ্তারে তদন্ত চলমান রয়েছে। কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। আপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

জেলা প্রশাসক বলেন, সংঘর্ষ শুরু হলে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মলিত প্রচেষ্ঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে বিজিবি মোতায়েন রয়েছে। সনাতন ধর্মের নেতৃবৃন্দ ও মসজিদের ইমামদের সঙ্গে বিষয়টি সমাধানে বৈঠক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীসহ চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930