সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে কিশোরীর মৃতদেহ উদ্ধার, হত্যা সন্দেহে আটক ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সায়মা তাসলিমা নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দুপুরে শহরের দক্ষিণ মজুপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সায়মা তাসলিমা একই এলাকার মোহাম্মদ নুরনবীর মেয়ে।

তবে এ ঘটনায় হত্যার সন্দেহে পালিত বাবা ফখরুদ্দিন হেলাল ও মা’সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সায়মা তাসলিমাকে অনেক বছর আগে একই এলাকার ফখরুল পালক নেয়। শুক্রবার সকালে নিহতের পালক বাবাসহ স্বজনরা এলাকাবাসীর নিকট অসুস্থ্য হয়ে তাসলিমা মারা গেছে বলে প্রচার করে।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর বলা যাবে প্রকৃত ঘটনা। কিশোরীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পালিত-বাবা-মা’সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930