সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

‘হিন্দু ভাই-বোনদের ভয় নাই, আ. লীগ আপনাদের সঙ্গে আছে’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করব। হিন্দু ভাই-বোনদের বলব, আপনাদের ভয় নাই। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। আওয়ামী লীগ এ অপশক্তিকে মোকাবিলা করবে। এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে প্রস্তুত।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে। কাদের রাজনৈতিক উসকানিতে এই অপশক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। একটা কথা বলতে চাই, যারা আজকে এই সাম্প্রদায়িকতার বিষবাক্য ছড়াচ্ছে, তাদের ভুলে যাওয়া উচিত নয়। এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশী দেশ ভারতে আছে। এখানে মাইনরিটিকে যদি আমরা ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান; তাদের জীবনের কথা, জানমালের কথা আমাদের ভাবতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে ‘কোরআন’ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় মন্দির ও বাড়িঘরে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জেরে চাঁদপুরের পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। সবশেষ রোববার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পীরগঞ্জে হামলায় ২০টি বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০