সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

দেশে টিকার অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। টিকার অভাব নেই, সারা দেশে প্রতিমাসে তিন কোটি ডোজ করোনার টিকা দেয়া হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকার অভাব নেই। নভেম্বর থেকে

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চলতি মাসেও তিন কোটি টিকা দেওয়া হবে। বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত বাঙালিরাও ভ্যাকসিন পাবেন। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন টাকার অভাব হবে না, টিকারও অভাব হবে না।

স্কুলশিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্কুলের ছেলেমেয়েরাও টিকা পাবে। আমরা আইসিটি ও শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষার্থীদের তথ্য চেয়েছি। এগুলো হাতে পেলেই শিক্ষার্থীদের জন্য টিকা কার্যক্রম শুরু করে দেবো।

করোনা প্রতিরোধে বাংলাদেশ সফল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ করোনাযুদ্ধে সফল। এটা কোনো ম্যাজিক নয়। বিশ্বের অনেক দেশের মধ্যে বাংলাদেশ সফলতা দেখিয়েছে। স্বাস্থ্যসংশ্লিষ্ট সবার রাতদিন পরিশ্রমের ফলেই এই সফলতা অর্জন হয়েছে। করোনাযুদ্ধে আমরা সফলতার পথে।

পূজামণ্ডপে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, মন্দির ও বাড়িঘরে হামলা প্রধান টার্গেট নয়, ওদের মূল টার্গেট সরকার পতন। ষড়যন্ত্রকারীরা দেশে জ্বালাও-পোড়াও শুরু করেছে। এরা দেশের উন্নয়ন ব্যাহত করতে চায়, শান্তি নষ্ট করতে চায়। তবে আমরা ষড়যন্ত্রকারীদের সফল হতে দেবো না। আমাদের সংগ্রাম চলছে, আমাদের যুদ্ধ হলো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।

আলোচনা সভায় আরও অংশ নেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম আবদুল আজিজ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০