সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী প্রি-ক্যাডেট জুনিয়র স্কুলের কর্তৃপক্ষকে হয়রানির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। জেলা আওয়ামীলীগের ত্রান ও কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজুর দায়েরকৃত মামলাকে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমূলক দাবি করে শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মান্দারী পূর্ববাজার ওইস্কুলের সামনে ঢাকা-রায়পুর মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে শতশত অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।

কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, চলতি বছরের ১৯ এপ্রিল স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজুর ছেলে এবং ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ইয়াসিন আরাফাত তামিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

একপর্যায়ে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় দীর্ঘদিন যাবত ঢাকা পঙ্গু হসপিটালে তামিমের চিকিৎসা চলে। এরপর গত কদিন আগে তামিম সুস্থ্য হয়ে বাড়ি ফিরলে তার বাবা সামছুদ্দিন সাজু আবারো ওই স্কুল কর্তৃপক্ষের কাছে তার মনগড়া ও ইচ্ছামতো ক্ষতিপূরণ দাবি করেন। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় ষড়যন্ত্র ও মিথ্যার আশ্রয় নিয়ে গত ৩ জুলাই লক্ষ্মীপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলায় মান্দারী প্রি-ক্যাডেট জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সহিদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুল আহাদ, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য বেলায়েত হোসেন, মান্দারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজম উদ্দিন, আলাদাদপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মোস্তফা মোল্লা, আওয়ামীলীগ সমর্থক নুরুল আলমসহ পরিচালনা কমিটির ৬ জন সদস্যকে অভিযুক্ত করা হয়। কর্তৃপক্ষ এ ঘটনাকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক দাবি করে শেষপর্যন্ত এ প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দেয়।

এ সময় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের ভিপি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুর রহমান, উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাজু, জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ইসমাইল খান সুজন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930