বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বেগমগঞ্জে ভুয়া ফেসবুক আইডি থেকে এলাকাবাসীর বিরুদ্ধে অপপ্রচার

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় ভুয়া ওই ফেসবুক আইডি ব্যবহারকারীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী। এনিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাসুদুর রহমান (Masudur Rahman) নামের একটি ফেক আইডি থেকে বাহাদুরপুর গ্রামের (৫নং ওয়ার্ড) সাবেক মেম্বার মৃত শফি উল্যাহ ভূঁইয়ার পরিবারসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য সংবলিত বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বিভিন্ন লেখালেখি করে যাচ্ছে। এরআগেও মুখোশ উন্মোচন ও un happy man সহ আরও অনেক ফেসবুক ফেক আইডি থেকে বাহাদুরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নামে লেখালেখি করা হয়। এতে করে বিব্রতকর বোধ করছেন সুনামধন্য ওইসব পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। এনিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে মাসুদুর রহমান (Masudur Rahman) নামের এই ফেক আইডিটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এ আইডিটির ফ্রেন্ডলিষ্টে সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন। মূলত আইডিটিতে সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পোষ্ট করা হয়। যা অত্যান্ত দৃষ্টিকটু।

তাই ভূক্তভোগীরা দ্রুত ভুয়া ফেসবুক আইডি ব্যবহারকারীকে সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে র‌্যাব, পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০