সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ঐক্য পরিষদ ও ইসকনের গণঅনশন, বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

দেশের বিভিন্নস্থানে দুর্গাপূজায় প্রতিমা ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে গণঅনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন ও অবস্থান কর্মসূচি করেছেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টার ঐক্য পরিষদ এবং ইসকনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শিমুল সাহা, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষ্মচারী ও সাধারণ সম্পাদক রাজন সাহা।

এসময় বক্তারা বলেন, বিশেষ ক্ষমতা আইনসহ এ জাতীয় আইনের আওতায় সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সাথে যেসব মন্দিরের ক্ষতি হয়েছে, এটি পুনরায় নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031