সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

অর্থ বাণিজ্য ডেস্ক : 

গেলো সপ্তাহজুড়ে হঠাৎ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ২৫ ডলারের বেশি বেড়েছে। এর মাধ্যমে প্রায় এক মাস দরপতন হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা গেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে স্বর্ণের দামে এখনও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার বিষয়টি আমরা দেখেছি। তবে দেশের বাজারে এখনও স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আগামী সোমবার পর্যন্ত দেখবো। বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হবে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রকোশ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা যায়। মাঝে কিছুটা দাম কমলেও এপ্রিল ও মে মাসের প্রায় পুরোটা সময়জুড়ে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকে।

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় মে মাসে দেশের বাজারে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তবে জুনের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম কমানো হয়।

কিন্তু আগস্টের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারে স্বর্ণের দামে বেশ অস্থিরতা দেখা দেয়। কয়েক দফা উত্থান-পতনের মাধ্যমে একপর্যায়ে আউন্সপ্রতি স্বর্ণের দাম একশ ডলারের মতো বেড়ে যায়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানো হয়।

তবে সেপ্টেম্বরে এসে আবার দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। ফলে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। সর্বশেষ গত ১ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। এতে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬০ হাজার ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।

বাংলাদেশে স্বর্ণের দাম কমানোর পর গেলো সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়। গেলো সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৬৭ দশমিক ৩৪ ডলার। আর সপ্তাহ শেষে তা এক হাজার ৭৯২ দশমিক ৭৯ ডলারে উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২৫ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৪৪ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি গেলো সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামেও বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। এতে প্রতি আউন্স রুপার দাম বেড়েছে ২৪ দশমিক ৩০ ডলারে।

তবে দাম কমেছে আরেক দামি ধাতু প্ল্যাটিনামের। গত সপ্তাহে এই ধাতুটির দাম কমেছে ১ দশমিক ৩১ শতাংশ। এতে প্রতি আউন্স প্ল্যাটিনামের দাম দাঁড়িয়েছে এক হাজার ৪০ দশমিক ৬৮ ডলারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930