বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

এত মানুষ থেকে মাত্র ১৪৪ জনকে বাছাই করা হয়েছে!

আকাশবার্তা ডেস্ক : 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারফাইটার পদে বিভিন্ন বিভাগ থেকে সবমিলে ২৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। প্রতিদিনই এসব পদে চাকরির জন্য জনসমুদ্র দেখা যায় রাজধানীর পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাঠে। ২২ অক্টোবর ঢাকা ও সিলেট বিভাগের শারীরিক যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক যাচাই প্রক্রিয়ায় লাখখানেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সেখান থেকে ১৪৪ জনকে বাছাই করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ থেকেই দেয়া হবে এসব নিয়োগ।

এদিকে নিয়োগের জন্য শারীরিক যাচাই পরীক্ষার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেক শারীরিক যাচাই পরীক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (মিডিয়া) মো: রায়হান বলেন, ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার পদে নিয়োগ পরীক্ষারই ছবি এগুলো। চাকরি প্রত্যাশীদের বিপুল সমাগম ঘটে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘ভাইরাল হওয়া ছবিটি ২২ অক্টোবরের। ওই দিন ঢাকা ও সিলেট বিভাগের শারীরিক যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক যাচাই প্রক্রিয়ায় লাখখানেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সেখান থেকে ১৪৪ জনকে বাছাই করা হয়েছে। এছাড়া এক সাথে এত পরীক্ষার্থীকে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। তবে সর্বমোট কতজন আবেদন করেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।’

এদিকে শনিবার ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষাতেও জনসমুদ্র দেখা যায়। রোববার রাজশাহী ও রংপুর এবং সোমবার খুলনা ও বরিশাল বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি মাসের ৬ তারিখে ফায়ারফাইটার (পুরুষ) পদে লোক নিয়োগের সার্কুলার দেয় ফায়ার সার্ভিস। চাকরিপ্রত্যাশীরা অনলাইনে ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করেছেন। সরকারি গ্রেড ১৭ অনুযায়ী এই পদে নিয়োগ প্রাপ্তদের বেতন কাঠামো ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০