সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শাহজালালে ১২ কেজি স্বর্ণ জব্দ

আকাশবার্তা ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) দুবাই ফেরত কার্গো হোল থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দার তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত বিজি-৪১৪৮ ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930