সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অস্ত্রোপচারের পর সুস্থ আছেন খালেদা জিয়া : ফখরুল

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছোট একটি অস্ত্রোপচারের পর সুস্থ আছেন এবং বিপদমুক্ত রয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অপারেশনের পর খালেদা জিয়া তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং ছোট ভাইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সুস্থ রয়েছেন। চিকিৎসকরা বলেছেন এখন তার বিপদের সম্ভাবনা নেই।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর বেগম জিয়ার বায়োপসি করা হয়। এখন তিনি সুস্থ আছেন।

এর আগে ১০ এপ্রিল করোনা আক্রান্ত হলে সিটি স্ক্যানের জন্য খালেদা জিয়াকে ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। করোনা ডেল্টা ভেরিয়েন্ট দেশে হানা দিলে ১৯ জুন ব্যক্তিগত মেডিক্যাল টিমের পরামর্শে তাকে বাসা নিয়ে আসা হয়। এর আগে ৯ মে তার করোনা নেগেটিভ আসার খবর জানায় বিএনপি। বাসার ফেরার পর গত ১৯ জুলাই করোনার প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন। শারীরিক কিছু জটিলতা দেখা দিলে গত ১২ অক্টোবর ফের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় কারাদণ্ড হলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। এরপর ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে তাকে কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে আরো তিনবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930