সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

নুর-রেজার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

আকাশবার্তা ডেস্ক : 

দলটির নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’। দলের নেতৃত্বে থাকছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার সন্তান এবং গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। আর সদস্যসচিব হিসেবে থাকবেন কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সামনে আসা নুরুল হক নুর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্য নিয়ে রেজা কিবরিয়া ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’।

রাজধানীর পল্টনের জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ বেলা ১১টায় এই রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর।

দলের লক্ষ্য সম্পর্কে নুর বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য।’ দল হিসেবে আত্মপ্রকাশের পর ঘোষণা করা হবে ১০১ সদস্যের আহ্বায়ক  কমিটি। আহ্বায়ক হিসেবে দলের নেতৃত্বে থাকছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার সন্তান এবং গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। আর সদস্যসচিব হিসেবে থাকবেন কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সামনে আসা নুরুল হক নুর।

এ বিষয়ে নুর বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছিলাম, সেখানে দিচ্ছে না। এর আগে ২০ তারিখ করার কথা ছিলো। পুলিশ দিচ্ছে না। এ কারণেই এখন আমরা জামান টাওয়ারে আমাদের অফিসেই করবো।’

বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নির্বাচনমুখী রাজনৈতিক দল বলা যাবে কি-না জানতে চাইলে নুর বলেন, ‘অবশ্যই। আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেয়ার লক্ষ্য নিয়েই এ রাজনৈতিক দল কাজ করবে। দল ঘোষণার পরই প্রাথমিক টার্গেট নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধন নেয়া। রাজপথের কর্মসূচির পাশাপাশি নির্বাচনি কার্যক্রমে অংশ নেয়া।’ দল ঘোষণার পর কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে কি-না, জানতে চাওয়া হয় নুরের কাছে।

তিনি বলেন, ‘কাল শুধু দলের ঘোষণা হবে। তবে দলের একটা রাজনৈতিক কর্মসূচি থাকবে। মাঠের কর্মসূচি না, দলের ২১ দফা কর্মসূচি।’

বাংলাদেশ গণ অধিকার পরিষদের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এর মধ্যে আছে— গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। দলের মূলনীতির ব্যাখ্যায় নুর বলেন, ‘অধিকার বলতে এখানে আমরা বিশেষ করে সব মানুষের অধিকার- ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সব অধিকার বুঝিয়েছি। আর ন্যায়বিচার বলতে, আইনের শাসন আছে, কিন্তু আইনের শাসনের মাধ্যমে নিরীহ মানুষও হয়রানির শিকার হয়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়। সে কারণে ন্যায়বিচার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। ‘আর গণতন্ত্রের মধ্যে সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এগুলো আছে। প্লাস হচ্ছে, জাতীয় স্বার্থ। যেহেতু বাংলাদেশের বিগত রাজনৈতিক দলগুলো আপনার জাতীয় স্বার্থকেই জলাঞ্জলি দিয়েছে ক্ষমতায় থাকার জন্য, সেখানে আমরা জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখায় একমত।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০