শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা যুক্ত করতে রিট

আকাশবার্তা ডেস্ক : 

সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযুক্ত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সংবিধানের সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না তা জানতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ছয়জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন সুলতানা এই রিট আবেদন দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয়ে যথাযথভাবে উল্লেখ নেই। এ কারণে সংবিধানের কোনো উপযুক্ত স্থানে আলাদাভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযোজন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০