সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সংখ্যালঘুদের ওপর হামলা, পরবর্তী পদক্ষেপে ভারতের সন্তোষ প্রকাশ

আকাশবার্তা ডেস্ক : 

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিদেশিদের আপত্তি আমরা গ্রাহ্য করি না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার পর পরবর্তী পদক্ষেপে ভারত সন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আপত্তি তুলেছে, এ বিষয়ে ড. মোমেন বলেন, কে কী আপত্তি করল না করল, তাতে আমাদের কী। তারা আপত্তি করলে আমরা তাদের বোঝাব, আমরা আমাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এটা করেছি। অনেক লোকে অনেক আপত্তি করে। আপত্তি ওরা করুক, তাতে আমাদের কী? তারা অনেক সময় বকবক করবে। কিন্তু আমরা আমাদের মঙ্গলের জন্য যা দরকার করব।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভর্তুকি এবং পদ্মা সেতু নিয়ে বিদেশিদের আপত্তির উদাহরণ টেনে তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে আমাদের প্রধানমন্ত্রী ভর্তুকির সিদ্ধান্ত নিলে বিদেশিরা অনেক আপত্তি করেছে। আমাদের বড় বড় বন্ধু রাষ্ট্রসহ বিশ্ব ব্যাংক ও আইএমএফ বলেছিল, আপনারা পারবেন না। এক বছর আইএমএফ আমাদের এফডিআই তুলতে দেয়নি। কিন্তু দেখুন, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পদ্মা সেতুর কথা বলি, বিশ্ব ব্যাংক আমাদের ওপর ক্ষেপে গেল। কত রকম ঢংঢাং বের করল। পয়সা দেওয়ার আগেই বলে, এখানে চুরির মহড়া চলছে। প্রধানমন্ত্রী তা অগ্রাহ্য করে ফল তাদের দেখিয়ে দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলায় আমাদের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ভারত। এ বিষয়ে প্রতিনিয়ত ভারতের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে আমরা ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করবো। ধনী দেশগুলো জলবায়ুর ক্ষতিপূরণ হিসেবে আমাদের ১০০ মিলিয়ন ডলার দিতে চেয়েছিল। তবে সে অর্থ আমরা পাইনি।

তিনি আরও বলেন, তারা হুশিয়ারি দেয়, তারা যে আমার কাছ থেকে কাপড় নেয়, সেটা কিন্তু দয়া বা বাধ্য হয়ে নয়; সস্তা দরে নেয়। বিশ্ব ব্যাংক যে আমাদের টাকা দেয় এর অর্থ এই নয় যে, তারা আমাদের দয়া করেছে। তারা টাকা দেয়, কারণ টাকা না দিলে তাদের চাকরি চলে যাবে।

দেশের গণমাধ্যমগুলো বিদেশিদের কথায় বেশি হইচই করে বলেও অভিযোগ করেন ড. মোমেন।

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ কূটনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইইউ বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইইউ জানায়, এ আইনের কিছু বিধানে ডিজিটাল অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের বিবৃত উদ্দেশ্যের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ প্রসঙ্গে কিছু চলমান বিচারের বিষয়ে অনুসন্ধান করেছে বলেও জানিয়েছে ইইউ।

অবশ্য বাংলাদেশ এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930