বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

৪৩তম বিসিএসের প্রিলি পরীক্ষা শুরু

আকাশবার্তা ডেস্ক : 

আজ শুক্রবার (২৯ অক্টোবর) ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। আট বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। এ বছর ১ হাজার ৮১৪ টি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন চাকরি প্রত্যাশী।

১ হাজার ৮১৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

এর আগে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানায় পিএসসি।

এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সভা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সভায় কার কী দায়িত্ব, সেটি বলে দেওয়া হয়। করোনায় যাতে পরীক্ষার্থীরা স্বাস্থ্যগতভাবে সচেতন থাকেন ও মাস্ক পরিধান করেন, সে বিষয়ে সচেতন থাকতে বলা হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

২০০ নম্বরের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হচ্ছে।

সরকারি কর্ম কমিশন-পিএসসি বলেছে, বরাবরের মতই বই, ব্যাগ, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এ ধরনের কিছু পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশনের সকল নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থী অযোগ্য হবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১