সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। রোববার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে চন্দ্রগঞ্জ থানার মান্দারী জিল্লুর রহিম কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের একাংশ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক সইদুল ইসলাম রোকনের নেতৃত্বে থানার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ মানববন্ধনে।

সমাবেশে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান হোসাইন তুষার, দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম, ছাত্রলীগ নেতা মাজহারুল ইয়াছিন, মেজবাহ উদ্দিন সাগর, যুবলীগ নেতা হাসান মাহমুদ সুমন ও জাবেদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাজ বিজয় চক্রবর্তী, দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ মেহেদী হাসান বাবু, দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন গাজী আকাশ, দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন এবং হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেনসহ অন্যান্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930