সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ফ্রান্সে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হবে তিন জায়গায়

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করবেন আগামী ৯ থেকে ১২ নভেম্বর। প্রথমে উদ্দেশ্য ছিল প্যারিসে ইউনেস্কো সদর দফতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া। কিন্তু ফ্রান্স কর্তৃপক্ষ যখন জানতে পারলো‑ শেখ হাসিনা সশরীরে প্যারিস আসছেন, তারা এটিকে সরকারি সফর ঘোষণা করলো।

বিষয়টি এখানেই শেষ নয়। এই সফরে প্রধানমন্ত্রীকে তিন জায়গায় গার্ড অব অনার প্রদান করা হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ের সঙ্গেই শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, সফরটি অনেক ব্যাপক। তিনটি জায়গায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হবে।

সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে উপযুক্ত দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া ফ্রান্সের অনেকগুলো কোম্পানি যারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তাদের সঙ্গে বৈঠক হবে। আমরাও রফতানি বাড়াতে আগ্রহী বলে তিনি জানান। তিনি বলেন, এয়ারবাসের সঙ্গে বৈঠক আছে, এভিয়েশন খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক আছে। ফ্রান্সের ব্যবসায়িক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক আছে।

একই সঙ্গে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এই সফরের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, সফরের একটি তাৎপর্য হয়তো থাকতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রভাবশালী দেশ হচ্ছে ফ্রান্স। ইইউতে পরিবর্তন হওয়ার পরে ফ্রান্সে প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর। কতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ মুহূর্তে বলতে চাইছি না। সফরের শেষ সময় পর্যন্ত নেগোসিয়েশন হয়, একটু অপেক্ষা করেন।

উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর নামে আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি বা সংস্থাকে প্রদান করা হবে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিতে পারেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া প্রাক্তন ফরাসি বাণিজ্যমন্ত্রী ও বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালক প্যাসকেল ল্যামির আমন্ত্রণে প্যারিস পিস ফোরামের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী যোগ দিতে পারেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০