শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শিক্ষার মানোন্নয়নে আল-আরাফাহ্ প্রি-ক্যাডেট মাদ্রাসা এগিয়ে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মোল্লারহাটে প্রতিষ্ঠিত আল-আরাফাহ্ প্রি-ক্যাডেট মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে স্থানীয় অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে রয়েছে। গত ৮ বছরে একাডেমিক এবং সমাপনি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রেখেছে কচিকাঁচা শিক্ষার্থীরা।

আল-আরাফাহ্ প্রি-ক্যাডেট মাদ্রাসার সহকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ২০০৯ইং সালে মাত্র ৫৪ জন ছাত্রছাত্রী নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৬ইং সাল পর্যন্ত একাডেমিক এবং সমাপনি পরীক্ষায় শতভাগ পাশ ফলাফল অব্যাহত রয়েছে। তাছাড়া প্রতিবছরই এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে ট্যালেন্টফুল বৃত্তি এবং জিপিএ-৫ অর্জন করছে শিক্ষার্থীরা।

আগামীতেও এ শিক্ষা প্রতিষ্ঠানটির সাফল্যের ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা করছেন কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন তিনি।

অন্যদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতনতা এবং সুষ্ঠু মনোভাবের ফলে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা তরান্বিত হয়েছে। সবমিলিয়ে স্থানীয়দের গৌরবের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে দত্তপাড়া ইউনিয়নের এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১