সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বিশ্ব নেতাদের মাস্ক, মোদির মুখে মাস্ক কই!

আন্তর্জাতিক ডেস্ক :

প্রথমে পোপের সঙ্গে ছবি। তারপর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরেঁর সঙ্গে নিবিড় আলিঙ্গনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে আলিঙ্গনের সময় মাকরেঁর মুখ ঢাকা ছিল সাদা রঙের মাস্কে। বাইডেনও মাস্ক পরেই এসেছিলেন অনুষ্ঠানে। তবে মোদির সঙ্গে আলিঙ্গনের সময় বাইডেনের কালো রঙের মাস্ক নেমেছিল থুতনিতে। কিন্তু সে সময় মোদির মুখে দেখা মেলেনি মাস্কের। আলিঙ্গনের আগে মোদি মাস্ক খুলে রেখেছিলেন কি না তা জানা যায়নি। তবে সে সময় তার হাতেও দেখা যায়নি মাস্ক। খবর আনন্দবাজার পত্রিকার।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ইটালির রোমে গিয়েছেন মোদি। সেই সম্মেলনের মঞ্চেই মোদির সঙ্গে দেখা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রনেতার। শনিবারই ভ্যাটিক্যানে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মোদি। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ারও করেছেন। কিন্তু তখনও মোদির মুখে ছিল না মাস্ক। পোপের মুখেও দেখা মেলেনি মাস্কের।

রাষ্ট্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন মোদি। সেই সময় তার সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকের সময় তাদের মুখে মাস্ক থাকলেও মাস্ক পরেননি মোদি। রাষ্ট্রনেতাদের আচরণ অনেক ক্ষেত্রেই অনুকরণ এবং অনুসরণ করেন সাধারণ মানুষ। কিন্তু বিদেশে মোদি মাস্ক পরায় যে অনীহা দেখালেন, তা নিসন্দেহে আলোলোচনার বিষয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031