সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে অপহৃত কলেজছাত্রী সীতাকুন্ড থেকে উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নিজবাসা থেকে অস্ত্রের মুখে অপহৃত কলেজছাত্রীকে ২২ ঘন্টা পর চট্টগ্রামের সীতাকুন্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন, লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।

রোববার রাতে সীতাকুন্ডে অপহরণকারীর স্বজনের বাসা থেকে ঘটনার মূলনায়ক হেলালকে আটক ও কলেজছাত্রী সুইটি আক্তারকে উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টায় তাদেরকে একটি মাইক্রোবাসে করে লক্ষ্মীপুর সদর থানায় নিয়ে আসা হয়।

এ দিকে শনিবার রাতে অপহরণের পর রোববার দুপুরে ৭ জনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন, অপহৃত ছাত্রীর বাবা আবুল কাশেম ড্রাইভার। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অপহরণকারীর বাবা-মা, ভাইসহ ৮ জনকে আটক করে পুলিশ।

এরআগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার আবিরনগর এলাকা থেকে ওই কলেজছাত্রীর পার্শ্ববর্তী বাড়ির লেংড়া খোকনের ছেলে নির্মাণ শ্রমিক হেলাল উদ্দিন ও তার কযেক সহযোগী মিলে সুইটি আক্তারের বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মী করে তাকে অপহরণ করে নিয়ে হেলালসহ তার সহযোগীরা।

তবে উদ্ধারের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930