বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিল গেটস

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) ফাঁকে এ সাক্ষাৎ হয়।

আজ সোমবার (১ নভেম্বর) তথ্য অধিদপ্তর (পিআইডি) তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে।

ছবিতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন। তবে, প্রধানমন্ত্রী ও বিল গেটসের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপর এখন গুরুত্ব দিচ্ছেন।

এদিন মূল সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী প্যারিস সম্মেলনের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তার আলোকে কার্বন নির্গমন কমিয়ে আনার জাতীয় মাত্রা নির্ধারণের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০