মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ধর্ষণ মামলায় মামুনুলের বিচার শুরু

আইন আদালত ডেস্ক :

হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠন করেন।

এর আগে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন।

এ প্রসঙ্গে পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামুনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এ মামলার বিচার শুরুর অনুমতি দেন।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর খুলনায় বিস্ফোরকদ্রব্য আইন মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালত ও পু‌লিশ সূত্রে জানা যায়, ২০১৩ সা‌লে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পু‌লি‌শের ওপ‌র হামলার ঘটনা ঘ‌টে। ওই ঘটনায় ২০১৩ সা‌লের ২২‌ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা দা‌য়ের ক‌রেন এসআই আলমগীর কবীর। এরপর এসআই মোক্তার হো‌সেন ২০১৫ সা‌লে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০