সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

‘প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে অনেকেই লাইন ধরেন’

আকাশবার্তা ডেস্ক : 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে অনেক দেশের নেতারা এখন লাইন ধরে থাকেন।

শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে আমাদের অনেক দেশের নেতাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ঘুরতে হতো। আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতাম না। তবে এখন সময় বদলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকেই এখন লাইন ধরে থাকেন। প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের ইমেজ বেড়েছে, সে কারণে বিশ্ব দরবারে আমাদের মর্যাদাও বেড়েছে।

তিনি বলেন, গ্লাসগোর জলবায়ু সম্মেলনে বিশ্বের অনেক নেতাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মান দিয়েছেন। অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তার সঙ্গে আলাপ করেছেন। এটা আমাদের জন্য সম্মানের।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে বলে জানান ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি হবে। দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে। এ ছাড়া বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্য কাজ করবে বলেও জানান তিনি।

সম্মেলনে সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০