সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন

লক্ষ্মীপুর সংবাদদাতা :

লক্ষ্মীপুরে ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মা-মনি এন্টারপ্রাইজ স্কুল ভবনটির নির্মাণ কাজ করেন।

এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের পরিচালক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষাণুরাগী ও সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি কামরুল হোসেন কিরন, সদর থানা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, এমরান হোসেন নান্নু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, নুর আলম মোহন, সৌরভ হোসেন বিনু প্রমুখ।

অনুষ্ঠান শেষে এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930