বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র তৈরীর কারখানা, আটক ৩

আকাশবার্তা ডেস্ক : 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। এসময় ঘটনাস্থল থেকে দেশিয় তৈরী ১০টি অস্ত্র ও বিপুল পরিমান সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করা হয়েছে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সোমবার ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং এক্সটেনশন-৪ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

আটকরা হল-কুতুপালং ১-সি ক্যাম্পের জি-ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলপ মো. বায়তুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও ক্যাম্পটির একই ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছন (২৪)।

মেজর মেহেদী বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরী করে সরবরাহ করে আসছিল। কারখানাটিতে তৈরী অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হতো।

সোমবার ভোররাতে এ ধরণের খবরের র‍্যাবের একটি দল একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

” গুলি বিনিময়ের এক পর্যায়ে র‍্যাব সদস্যরা কৌশলে অস্ত্রের কারখানাটির নিয়ন্ত্রণ নেয়। এসময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও র‍্যাব তিনজনকে আটক করতে সক্ষম হয়। পরে কারাখানটি থেকে দেশিয় তৈরী ১০ বন্দুক ও বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ”

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, “আটকরা জানিয়েছে, কারখানাটিতে তৈরী করা অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী গোষ্টিগুলোর কাছে সরবরাহ করত। ”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেজর মেহেদী হাসান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০