সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অভিযাত্রী বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং

আকাশবার্তা ডেস্ক :

‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘অভিযাত্রী বাংলাদেশ’। ১১ জুলাই মঙ্গলবার সকাল ১০টার দিকে মান্দারী বাজার সোসাইটি মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়নে একটি ক্যাম্প বসানো হয়। তিন ঘন্টাব্যাপী এ ক্যাম্প কার্যক্রমে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অভিযাত্রী বাংলাদেশের সভাপতি তানজিদ হাসান জানান, সাধারণ মানুষকে রক্তের গ্রুপিং বিষয়ে সচেতন করা এবং যারা নিজেদের রক্তের গ্রুপ জানতেন না তাদের রক্তের গ্রুপ নির্ণয় করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, ছাত্রনেতা শেখ রাসেল, সমাজকর্মী মো. ফিরোজ আলম, নিশাদ রাব্বি, বাদশা ফাহাদ, রাজু পাটোয়ারী, রবিনসহ আরো অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930