সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গণমাধ্যম ডেস্ক :
লক্ষ্মীপুরে মোহনা টিভি দর্শক ফোরামের উদ্যোগ এবং জেলা প্রতিনিধি মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (১০ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দর্শক ফোরামের সভাপতি মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

মোহনা টিভির এক যুগে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুুল ইসলাম পাবেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউস নয়ন, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, মো. কাউছার, জহির উদ্দিন, মাহবুবুল ইসলাম ভূঁইয়া, মহিউদ্দিন মুরাদ, কাজল কায়েস, সাইফুল ইসলাম স্বপন, আনিস কবির, জহিরুল ইসলাম শিবলু, রবিউল ইসলাম খাঁন, সোহেল মাহমুদ মিলন, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, হাসান মাহমুদ শাকিল, রাকিব হোসেন আপ্র ও রাজিব হোসেন রাজুসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, “মোহনা টিভি বাংলার প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু আগামী দিনে প্রতিযোগিতার এ বাজারে টিকে থাকতে হলে দর্শক-শ্রোতাদের জন্য এক্সক্লুসিভ কিছু করতে হবে। যার মাধ্যমে দেশ, জাতি ও মানুষ উপকৃত হবে।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930