রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

প্রশ্ন ফাঁস : ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

অর্থ বাণিজ্য ডেস্ক : 

প্রশ্নফাঁসের সত্যতা মেলায় ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আজিজুল হক।

তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ রাতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৬ নভেম্বর রাজধানীর ৪৭টি কেন্দ্রে বেলা ৩টা থেকে বেলা ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৫১১ পদের বিপরীতে ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন প্রার্থী ছিলেন।

পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তোলেন প্রার্থীরা। এ নিয়ে ফেসবুকের চাকরিকেন্দ্রীক গ্রুপগুলোতে শুরু হয় সমালোচনা। পরীক্ষার আগেই হাতে লেখা ও কম্পিউটারে টাইপ করা উত্তরপত্র ফাঁস হয়েছে বলে দাবি অংশ নেওয়া প্রার্থীদের। তারা জানান, এর আগেও পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। তাই এই নিয়োগ পরীক্ষা বাতিল করে এই বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নেওয়ার দায়িত্ব আর না দেওয়ার দাবি তাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০