বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আকাশবার্তা ডেস্ক : 

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ময়নাচড়া মালগাড়া এলাকার মোসলেম উদ্দিন ও মালগাড়া এলাকার বালাটারী গ্রামের ভাষানী।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মোসলেম ও ভাষানী গরু ব্যবসায়ী বলে জানা গেছে। শুক্রবার ভোরে সীমান্ত থেকে গরু আনতে গেলে বিএসএফের গুনজুড়ি ক্যম্পের টহল সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে।

বর্তমানে সেখানে বিজিবি টহল দিচ্ছে। কিন্তু তারা কিছু বলতে রাজি হয়নি।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত দু’জনের মরদেহ সীমান্তের এক/দেড়শ’ গজ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।

মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গত ৩ নভেম্বর বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি প্রাণ হারান। এর ১০ দিন না যেতেই একই ধরণের ঘটনা ঘটল লালমনিরহাটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০