সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বেড়েছে সোনার দাম

অর্থ বাণিজ্য ডেস্ক : 

প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৩০০ টাকা।

শুক্রবার (১২ নভেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।

বাজুস জা‌নি‌য়ে‌ছে, দীর্ঘদিন ধরে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছিল। এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারেও।

চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও সোনার দাম অনেকাংশে বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

আগামীকাল শনিবার থেকে নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৭৪ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ৪০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫২ হাজার ৮০ টাকা।

সোনার মূল্য বাড়ালেও রুপার পূ‌র্বের নির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

গত ৩০ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়েছিল সমিতি। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। ১২ নভেম্বর পর্যন্ত এ দরেই সোনার অলংকার কেনাবেচা হয়। এ হিসাবে আজ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার অলংকার বিক্রি হয়েছে ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৪৯ হাজার ৭৪৭ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930