সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক : 

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে শনিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।

রোববার (১৪ নভেম্বর) ও সোমবার (১৫ নভেম্বর) রুম কোয়ারেন্টিনে থাকবেন বাবর-রিজওয়ানরা। রুম কোয়ারেন্টিন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে দলটি।

বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা। সেখানে ২৪ এবং ২৫ নভেম্বর অনুশীলন শেষ করে আগামী ২৬ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট। ডিসেম্বরের ১ তারিখে ঢাকায় ফিরবে পাকিস্তান।

মিরপুরে ২ ও ৩ ডিসেম্বর অনুশীলন করবে তারা। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষ করে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে বাবর আজম বাহিনীর। বাবরদের দলে বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড় থাকলেও বাংলাদেশ আসছে না মোহাম্মদ হাফিজ।

বাংলাদেশ সফরে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930