সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পশ্চিম লতিফপুর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাজী মহিনউদ্দিনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী হাজী মহিন উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে পশ্চিম লতিফপুর মহিন উদ্দিনের নিজ বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন ও সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন, আবুল কাশেম, গোলাম কিবরিয়া, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন বাবু, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিংকুসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাই একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবার মেম্বার পদপ্রার্থী মহিন উদ্দিনকে নির্বাচিত করতে হবে। তিনি নির্বাচিত হলে অবহেলিত মানুষের উন্নয়ন হবে।
দোয়া ও সমর্থন কামনা করে মেম্বার প্রার্থী মহিন উদ্দিন বলেন, আমি আপনাদেরই সন্তান। এই এলাকার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে আসন্ন নির্বাচনে আমাকে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করার দাবি জানাচ্ছি। আপনাদের সেবা করার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকবো৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক আরজু৷ বৈঠকে ৪নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031