সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

টিকা তৈরি করে অন্য দেশকে দিতেও পারবো: প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদন করে অন্য দেশকে দেওয়ারও সক্ষমতা বাংলাদেশের আছে।

সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান।

তিনি বলেন, আমাদেরকে সুযোগ দিলে আমরা করোনার টিকা উৎপাদন করে বিশ্বে দিতে পারব। সে সক্ষমতা আমাদের রয়েছে। সেজন্য জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি।

সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, এখন করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের যে সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমি এটাও বলে এসেছি, আমরা নিজেরা টিকা উৎপাদন করতে চাই। টিকা উৎপাদনে যেসব বাধা আছে, সেগুলো আপনাদের সরিয়ে দিতে হবে।

করোনা ভাইরাসের টিকা যেন সর্বজনীন হয়, সেই আহ্বান বিশ্বনেতাদের জানানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, উন্মুক্ত করতে হবে, এটা জনগণের প্রাপ্য। জনগণের সম্পদ হিসেবে দিতে হবে। বিশ্বে মানুষ যেন টিকা থেকে দূরে না থাকে।

শেখ হাসিনা বলেন, এখন আমরা পিছিয়ে নেই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে। তারা বার বার আমায় ভোট দিয়েছেন। সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা সাধ্যমত চেষ্টা করেছি। এক দশকের ভেতরে বাংলাদেশের পরিবর্তন বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের কাউকে বাইরে গিয়ে কথা শুনতে হয় না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০